এপ্রিলে ১১ দিনেই রেমিট্যান্স ১২২ কোটি ডলার, প্রবাহে ঊর্ধ্বগতি

Date:

spot_img

নিজস্ব প্রতিবেদক

চলতি এপ্রিল মাসের প্রথম ১১ দিনেই দেশে এসেছে ১২১ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দৈনিক গড়ে দাঁড়ায় প্রায় ১১ কোটি ৭ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা যাচ্ছে, প্রবাসী আয় প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে।

রোববার (১২ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১০২ কোটি ৯০ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে প্রবাসী আয় উল্লেখযোগ্য হারে বেড়েছে।

চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে ১১ এপ্রিল পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৭৪২ কোটি ৭০ লাখ ডলার। এ প্রবাহ আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ২০ দশমিক ২০ শতাংশ বেশি।

এর আগে মার্চ মাসে দেশে আসে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স, যা একক মাস হিসেবে দেশের ইতিহাসে সর্বোচ্চ। ফেব্রুয়ারিতে আসে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার এবং জানুয়ারিতে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার।

এ ছাড়া, ডিসেম্বর মাসে রেমিট্যান্স প্রবাহ ছিল ৩২২ কোটি ৬৭ লাখ ডলার, নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার। অক্টোবর ও সেপ্টেম্বরে যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার এবং ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার আসে। আর আগস্ট ও জুলাইয়ে রেমিট্যান্স আসে যথাক্রমে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।

সব মিলিয়ে, ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার, যা কোনো এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স আয়ের নতুন রেকর্ড।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...