‎দেওয়ানগঞ্জ রেলস্টেশনে টিকিট সংকট, বাইরে চড়া দামে বিক্রি—যাত্রীদের ক্ষোভ

Date:

spot_img


‎রিফাত আলী, দেওয়ানগঞ্জ প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের টিকিট নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। অভিযোগ উঠেছে, স্টেশনের টিকিট কাউন্টারে প্রয়োজনীয় টিকিট পাওয়া যাচ্ছে না, অথচ একই টিকিট স্টেশনের বাইরে দালাল বা ব্লকারদের মাধ্যমে ৩২০ টাকায় বিক্রি করা হচ্ছে।

‎ভুক্তভোগীরা জানান, কাউন্টারে গিয়ে টিকিট না পেয়ে বাধ্য হয়ে অতিরিক্ত দামে কিনতে হচ্ছে। এতে সাধারণ মানুষের আর্থিক ক্ষতি ও ভোগান্তি বাড়ছে। যাত্রীদের ধারণা, একটি সংঘবদ্ধ চক্র টিকিট সংগ্রহ করে বাইরে বেশি দামে বিক্রি করছে।

‎স্থানীয়দের অভিযোগ, এই অবৈধ টিকিট বাণিজ্যের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারবার জানানো হলেও এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে দালালদের দৌরাত্ম্য দিন দিন বাড়ছে।

‎এ বিষয়ে দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং সাধারণ যাত্রীদের জন্য সহজলভ্য টিকিট নিশ্চিত করার দাবি জানিয়েছেন সচেতন মহল।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...