মুন্সীগঞ্জে বজ্রযোগিনী জয় কালী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও নবীন বরণ অনুষ্ঠিত

Date:

spot_img

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী জয় কালী উচ্চ বিদ্যালয়ে ২য় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) সকালে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করে বজ্রযোগিনী প্রাক্তন ছাত্র-অভিভাবক ফোরাম। দিনব্যাপী এ আয়োজনে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে ২০টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী। এতে দুই উপজেলার পাঁচটি ইউনিয়নের শিক্ষার্থীরা অংশ নেয়।

অনুষ্ঠানে মোট ৮৪টি পুরস্কার বিতরণ করা হয় এবং অংশগ্রহণকারী সকল বিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রাক্তন ছাত্র-অভিভাবক ফোরামের সাবেক সভাপতি মোঃ অলি উল্লাহ মুন্সী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আউটফিট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আলী আহমেদ রাসেল।

প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন প্রাক্তন ছাত্র-অভিভাবক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি আজাদ হোসেন তুহিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি মোঃ মিজানুর রহমান খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাকা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের এ টি ও মোঃ মোজাম্মেল হক, বজ্রযোগিনী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ মিজান শেখ এবং সমাজসেবক মোঃ হালিম তালুকদারসহ আরও অনেকে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রাক্তন ছাত্র-অভিভাবক ফোরামের সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন। উদ্বোধক হিসেবে দায়িত্ব পালন করেন সহ-সভাপতি মোঃ মোক্তার হোসেন ও মোঃ আব্দুস সালাম শেখ।

উৎসবমুখর পরিবেশে ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...