‎শ্রদ্ধা-ভালোবাসায় স্মরণ ‘বঙ্গবীর’ আলিবর্দী খানকে, ঢাকায় দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

Date:

spot_img


‎সাইফুল ইসলাম

‎বাংলা, বিহার ও উড়িষ্যার দেশপ্রেমী শাসক ‘বঙ্গবীর’ নবাব আলিবর্দী খান (জন্ম: ১৯ সেপ্টেম্বর ১৬৭৪ ইং; মৃত্যু: ১০ এপ্রিল ১৭৫৬ ইং)-এর প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে রাজধানী ঢাকায় এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎শুক্রবার (১০ এপ্রিল) আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন নবাব সিরাজউদ্দৌলার ৯ম বংশধর সৈয়দ গোলাম আব্বাস আরেব ওরফে নবাবজাদা আলি আব্বাসউদ্দৌলা (সম্পাদক, সাপ্তাহিক পলাশী)। তার উপস্থিতি অনুষ্ঠানে বিশেষ গুরুত্ব ও ঐতিহ্যিক আবহ এনে দেয়।

‎অনুষ্ঠানে দেশবরেণ্য খ্যাতিসম্পন্ন জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন সিনিয়র সাংবাদিক ফাইজুল ইসলাম (দৈনিক ইত্তেফাক), আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংবাদিক ফারহানা নীলা (সারা বাংলা.নেট) এবং বিশিষ্ট আইন বিশেষজ্ঞ ইকবাল হোসাইন ভূঁইয়া। এছাড়াও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনেরা উপস্থিত থেকে নবাব আলিবর্দী খানের শাসনকাল, দেশপ্রেম ও ঐতিহাসিক অবদান নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

‎উক্ত অনুষ্ঠানটির আয়োজন করে নবাব সিরাজউদ্দৌলা স্বাধীনতা পরিষদ (এন.এস.এস.পি)-এর সম্মিলিত দেশপ্রেমী টিম। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে প্রবাস থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন ক্লিন্টন হাওলাদার পাভেল (প্রতিষ্ঠাতা, বাংলাদেশ সাপোটার্স ফোরাম, যুক্তরাষ্ট্র) এবং ফারুক চৌধুরী (চেয়ারম্যান, কাবা ফাউন্ডেশন, যুক্তরাজ্য)।

‎অনুষ্ঠানের প্রধান মিডিয়া পার্টনার হিসেবে দায়িত্ব পালন করেন সাপ্তাহিক পলাশী, যার প্রতিষ্ঠাতা মরহুম শিল্পপতি, রাজনীতিবিদ ও শিক্ষাবিদ ড. মুহাম্মদ ফজলুল হক।

‎স্মরণসভায় বক্তারা বলেন, নবাব আলিবর্দী খান ছিলেন বাংলার স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তা রক্ষায় এক অবিচল নেতৃত্বের প্রতীক। তার আদর্শ নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...