কোটচাঁদপুরে অ্যাটর্নি জেনারেলকে উপজেলা বিএনপির সংবর্ধনা

Date:

spot_img

আবুল হাসান, কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে ফ্যাসিবাদবিরোধী নতুন এক চেতনার জন্ম হয়েছে। বর্তমান সরকার সেই বিপ্লবের চেতনারই এক মূর্ত প্রতিফলন।
​শুক্রবার (১০ এপ্রিল) সকালে ঝিনাইদহের কোটচাঁদপুর পাইলট হাইস্কুল ময়দানে স্থানীয় সুধীজনের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

​অ্যাটর্নি জেনারেল বলেন, দেশের মানুষ জুলাই বিপ্লবের মাধ্যমে একটি ফ্যাসিবাদমুক্ত রাষ্ট্র বিনির্মাণের স্বপ্ন দেখেছিল। জনগণের সেই প্রত্যাশা পূরণে বর্তমান সরকার অত্যন্ত অঙ্গীকারবদ্ধ। সরকার ইতোমধ্যে জুলাই যোদ্ধাদের সুরক্ষা নীতিমালা প্রণয়নসহ বিপ্লবের চেতনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।

​শহিদ আবু সাঈদ হত্যা মামলার রায় নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ট্রাইব্যুনাল সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতেই এই রায় প্রদান করেছেন।​রায়ে কেউ সংক্ষুব্ধ হলে আগামী ৩০ দিনের মধ্যে উচ্চ আদালতে আপিলের সুযোগ রয়েছে।

​আসামিপক্ষকে মিডিয়ায় প্রতিক্রিয়া না জানিয়ে আইনি পথ অনুসরণের পরামর্শ দেন তিনি।​​বিচার বিভাগের পৃথক সচিবালয় প্রসঙ্গে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জানান, সরকার বিচার বিভাগের স্বাধীনতার বিষয়ে আপসহীন। আইনমন্ত্রী ইতোমধ্যে সংসদে পৃথক সচিবালয় প্রতিষ্ঠার বিষয়ে সরকারের স্পষ্ট অবস্থান ব্যাখ্যা করেছেন। হাইকোর্টের এ সংক্রান্ত রায় বর্তমানে সুপ্রিম কোর্টে আপিল পর্যায়ে রয়েছে এবং চূড়ান্ত নিষ্পত্তির মাধ্যমে এটি বাস্তবায়িত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

​কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক এমএ মজিদ। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট একরামুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...