
সালাউদ্দিন
খাগড়াছড়ি পার্বত্য জেলার প্রাকৃতিক ভারসাম্য ও পরিবেশ সুরক্ষায় অবৈধ পাহাড় কাটা রোধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে জেলা প্রশাসন ও জেলা পুলিশ।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৯ এপ্রিল) মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের খারিছড়া ও বাটনাতলী এলাকায় পাহাড় কাটার সংবাদ প্রাপ্তির পর তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়।
জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত এবং জেলা পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁন মানিকছড়ি উপজেলা ও থানা পুলিশের সহযোগিতায় যৌথভাবে ঘটনাস্থলে ঝটিকা অভিযান ও পরিদর্শন পরিচালনা করেন।
পরিদর্শনকালে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাগন পরিবেশের ব্যাপক ক্ষয়ক্ষতি নিরূপণ করেন এবং এই ধ্বংসযজ্ঞের সাথে জড়িতদের দ্রুততম সময়ে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জকে কঠোর নির্দেশনা প্রদান করেন।
প্রকৃতি ও পাহাড় রক্ষায় জেলা প্রশাসন ও পুলিশের এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
’পাহাড় কাটা একটি দণ্ডনীয় অপরাধ। আপনার আশেপাশে কোথাও পাহাড় কাটার সংবাদ পেলে নিকটস্থ থানা বা জেলা প্রশাসনকে অবহিত করুন। পরিবেশ রক্ষায় আপনার সচেতনতাই আমাদের শক্তি।’





