সংসদীয় গণতন্ত্র শক্তিশালীকরণে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার অঙ্গীকার

Date:

spot_img

আলী আহসান রবি :

ঢাকা, ০৯ এপ্রিল ২০২৬

প্রতিনিধি সভার স্পিকার মাননীয় মিল্টন ডিক, এমপি-এর নেতৃত্বে সফররত অস্ট্রেলিয়ান সংসদীয় প্রতিনিধিদল আজ জাতীয় সংসদ ভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি-এর সাথে সাক্ষাৎ করেছে।

বৈঠক চলাকালে অস্ট্রেলিয়ান স্পিকার উল্লেখ করেন যে, বাংলাদেশের স্বাধীনতার পর স্বীকৃতি প্রদানকারী প্রথম কয়েকটি দেশের মধ্যে অস্ট্রেলিয়া অন্যতম। সম্প্রতি অনুষ্ঠিত অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে তিনি বিশ্বজুড়ে সংসদীয় গণতন্ত্র শক্তিশালীকরণের গুরুত্বের ওপর জোর দেন। স্পিকার অস্ট্রেলিয়ার সমাজ ও অর্থনীতিতে অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশী সম্প্রদায়ের অবদানেরও ভূয়সী প্রশংসা করেছেন। প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সংসদে নারীদের বৃহত্তর অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। তিনি বাংলাদেশে আশ্রয়প্রাপ্ত রোহিঙ্গাদের প্রতি অব্যাহত সমর্থনের জন্য অস্ট্রেলিয়াকে ধন্যবাদ জানান।

উভয় পক্ষ দুই সংসদের মধ্যে বর্ধিত সংযোগ, আদান-প্রদান এবং অভিজ্ঞতা বিনিময়ের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে। তারা দুই দেশের সংসদ সদস্যদের মধ্যে আন্তঃসংসদীয় কর্মসূচি চালুর ওপর গুরুত্বারোপ করেন। তারা মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের সম্ভাব্য প্রভাব, বিশেষ করে তীব্র জ্বালানি সরবরাহ সংকট নিয়েও আলোচনা করেন।

অস্ট্রেলীয় সংসদীয় প্রতিনিধিদল আজ সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সাথেও সাক্ষাৎ করেছে। প্রতিনিধিদলটি সংসদ ভবন পরিদর্শন করে এবং সংসদের কার্যক্রম পর্যবেক্ষণ করে। তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এই সফরকালে তারা জুলাই স্মৃতি জাদুঘরও পরিদর্শন করেন এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করেন। এই সফরের মাধ্যমে অস্ট্রেলীয় সংসদের ১২৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো কোনো অস্ট্রেলীয় স্পিকার বাংলাদেশ সফর করলেন

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...