খুলনা মেডিকেলে ১০ মাসের শিশুর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

Date:

spot_img

খুলনা প্রতিনিধি

উন্নত চিকিৎসার আশায় ঝিনাইদহ থেকে খুলনায় আনা হয়েছিল ১০ মাস বয়সী শিশু শামীমকে। তবে পরিবারের সেই আশার অবসান ঘটেছে করুণ পরিণতিতে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় চিকিৎসক ও সেবিকাদের অবহেলার অভিযোগ তুলেছেন স্বজনরা।

স্বজনদের সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৮ এপ্রিল) গুরুতর অসুস্থ অবস্থায় শামীমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরদিন বুধবার (৯ এপ্রিল) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে হাসপাতালের শিশু বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত শামীম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বালিপাড়া বেলদাঙ্গা গ্রামের বাসিন্দা আরিফের ছেলে।পরিবারের সদস্যরা অভিযোগ করেন, সময়মতো যথাযথ চিকিৎসা ও পর্যাপ্ত নজরদারি না পাওয়ার কারণেই শিশুটির মৃত্যু হয়েছে। তারা দাবি করেন, চিকিৎসক ও সেবিকাদের দায়িত্বে অবহেলা ছিল, যা এই মৃত্যুর জন্য দায়ী।

তবে এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য এখনও জানা যায়নি। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের মতামত পাওয়া গেলে তা পরবর্তীতে জানানো হবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একইসঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...