সুদানে ড্রোন হামলা, শিশুসহ অন্তত ১২ জনের প্রাণহানি

Date:

spot_img

সুদানের উত্তর দারফুর অঙ্গরাজ্যের কুতুম শহরে আধাসামরিক বাহিনীর নিয়ন্ত্রিত এলাকায় ড্রোন হামলায় অন্তত ১২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে, যাদের মধ্যে ছয়জন শিশু রয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) একটি সূত্র এএফপিকে তথ্যটি নিশ্চিত করে জানায়, শহরের হাসপাতালে আনা মৃতদের মধ্যে ১২ জন রয়েছে, যাদের ছয়জনই শিশু। ড্রোন হামলায় নিহতদের মধ্যে তিনজন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীও রয়েছে। এ ছাড়া হামলায় আহত হয়েছে আরো ১৬ জন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
তারা বর্তমানে চিকিৎসাধীন বলেও জানা যায়।

আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়, বুধবারের এই হামলা আল-সালামা এলাকায় আল উম গার্লস স্কুলের কাছে সংঘটিত হয় বলে জানিয়েছে গণতন্ত্রপন্থী সংগঠন আল-ফাশির রেজিস্ট্যান্স কমিটি।

গণতন্ত্রপন্থী সংগঠন আল-ফাশির রেজিস্ট্যান্স কমিটি এ হামলার জন্য সুদানের সেনাবাহিনীকে দায়ী করেছে, যারা ২০২৩ সালের এপ্রিল থেকে আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের সঙ্গে সংঘাতে জড়িয়ে আছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...