ঝালকাঠি শহরের শ্মশানঘাট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্তদের পাশে জেলা প্রশাসন

Date:

spot_img

শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার

সোমবার (৬ এপ্রিল) ঝালকাঠি পৌর শহরের শ্মশানঘাট এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিক তথ্যে জানা যায়, এতে অন্তত ১৬টি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মমিন উদ্দিন দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

এ সময় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী ও কম্বল বিতরণ করা হয়। জেলা প্রশাসক জানান, পরদিন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে নগদ অর্থ ও চাল বিতরণ করা হবে। পাশাপাশি, তাদের পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ কাউছার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব মোঃ তৌহিদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) জনাব এস. এম. মেহেদী হাসান, যুবদল নেতা রবিউল হোসেন তুহিনসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...