প্রতারণার অভিনব কৌশল স্ক্রাচ কার্ড

Date:

spot_img

শাহরিয়ার তন্ময়, মাগুরা প্রতিনিধি

অভিনব কৌশলে মুনিয়া ইলেকট্রনিকস মাগুরা জেলায় বিভিন্ন গ্রামে বাটপারি ও ধোকা দিয়ে জনসাধারণের কাছে থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছে।

মাগুরা শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নের জারিয়া গ্রামে দুই বোন বাড়িতে বসে আছে হাসিনা আর তানজিলা। হঠাৎ করে তিনজন লোক এসে মাগুরা ভায়নামোড় এলাকায় নতুন মুনিয়া ইলেকট্রনিকসের শোরুমের কথা বলে। এরপর হাসিনা খাতুন তিনটা টিকিট কাটছে একটা মোটরসাইকেল, একটা ফোন, আর একটা টিভি ৩২ ইঞ্চি। আর তানজিলা খাতুন একটা টিকিট কাটছে ২৪ ইঞ্চি সনি টিভি দেওয়ার কথা ছিলো।

হাসিনার কাছ থেকে ২১ হাজার ৫০০ টাকা নিয়ে গেছে ১ টা ক্রাচ কার্ডে আর একটা টিভি দিয়ে গেছে ৩২ ইঞ্চি মুল্যে ৫-৭ হাজার টাকা। আর মোটরসাইকেল আর টাচ স্মার্ট মোবাইল ফোন পরে দিবে বলে স্ক্রাচ কার্ড নিয়ে গিয়ে ৪ টার সময় দিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু দিয়ে যায়নি। ফোন দিলে ফোন ধরে না উল্টাপাল্টা কথা বলে। তানজিলার কাছ থেকে ৭ হাজার টাকা নিয়ে গেছে সনি এলইডি টিভি দিয়ে যায়নি। জারিয়া গ্রামে হাসিনার বাড়িতে লোক আসছিল ৩ জন একজনের নাম জিহাদ আর দুইটার নাম অজ্ঞাত।

ভুক্তভোগী হাসিনা খাতুন জানান, আমাদেরকে বলছে যে কোম্পানি প্রচারের জন্য টিকিট বিক্রি করতেছে সীমিত লাভে ঠিকানা শুনলে বলছে ভায়নার মোড়, আমাদের কাছ থেকে ৪ এপ্রিল তারিখে টাকা নিয়ে গেছে আজকে ৭ এপ্রিল পর্যন্ত এখনো ওনাদের কোন খোজ খবর নাই। আমাদের বাকি জিনিসও দিয়ে যায়নি টাকাও ফেরত দিয়ে যায়নি। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০ টার বেশ কয়েকবার ফোন দিলে ফোন রিসিভ করেনি আর তারপর থেকে ফোন বন্ধ হয়ে গেছে।

ভুক্তভোগী হাসিনা খাতুন ও তানজিলা এখন টাকা ফেরত পেতে চাই এবং তারা বললেন মানুষ বর্তমানে ভূয়া কোম্পানির কথা বলে গ্রামে গ্রামে ভালো মনের সরলতা ও অন্ধ বিশ্বাসে ধোকা, প্রতারণা করে হাজার হাজার লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। মাগুরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...