ধোয়াইল চরে জমিজমা নিয়ে সংঘর্ষ, আহত বেশ কয়েকজন

Date:

spot_img

শাহরিয়ার তন্ময়, মাগুরা প্রতিনিধি

মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার ধোয়াইল চর এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের মধ্যে তীব্র মারামারি হলে বেশ কয়েকজন আহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে আজ হঠাৎ করে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

আহতদের মধ্যে রয়েছেন— ১) মোহাম্মদ মোল্লা (৬৫), পিতা: নাদের হোসেন মোল্লা
২) আকা মিয়া মোল্লা, পিতা: মোহাম্মদ মোল্লা
৩) বিল্লাল মোল্লা, পিতা: জামাল মোল্লা
৪) নাসরিন বেগম, স্বামী: জামাল মোল্লা

আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত ফরিদপুর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যান্য আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...