
লেখক: শেখ শোভন আহমেদ
ঝলমলে স্বপ্ন নীলচে বেদনার বাহার
আয়নায় অচেনা আজব অবয়ব আমি
দগদগে হত্যার ক্ষত,
বুকের বাঁ পাশে কিলবিল করছে শত দুঃখ
দুই আঙ্গুল বুকে গড়েছি দুঃখের পাহাড়।
ঘাসফুল হয়ে দাঁড়িয়ে আছি
তপ্ত রোদে বেকার কুকুরের চাহনী
দৃষ্টিতে মনে শুধুই পেরেশানি আর হতাশার হাতছানি,
পাগলা ঘোড়ার ন্যায়, টগবগে স্বপ্ন ক্ষিপ্রতায় চলেছে
পরিশেষ, জীবন সমীকরণ ব্যার্থতার উপাধি দিয়েছে,
আমিতো জলহীন নদের আজব এক মাঝি।





