কাশিয়ানীতে র‍্যাবের অভিযানে তিন মাদক ব্যবসায়ী আটক

Date:

spot_img

শেখ শোভন আহমেদ

গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে ১৭৯ বোতল ফেন্সিডিল সাদৃশ্য মাদকদ্রব্য (WINCEREX)সহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬।

শনিবার গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়ানী উপজেলার একটি নির্দিষ্ট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৬)। এসময় মাদক পরিবহন ও বিক্রির সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১৭৯ বোতল ফেন্সিডিল সাদৃশ্য মাদকদ্রব্য (WINCEREX) উদ্ধার করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল এবং গোপনে বিভিন্ন স্থানে এসব মাদক সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

র‍্যাব-৬ আরও জানায়, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং সমাজকে মাদকমুক্ত করতে তারা কঠোর অবস্থানে রয়েছে।

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা র‍্যাবের এমন অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...