ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের ঈদ পুনর্মিলনী ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত

Date:

spot_img

শংকর দাস পবন, ঝালকাঠি

ঝালকাঠিতে রিপোর্টার্স ক্লাবের সদস্যদের অংশগ্রহণে এক ঈদ পুনর্মিলনী ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) সকাল ১১টায় ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু।

সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মেসবাহ উদ্দিন খান রতন, অ্যাডভোকেট গোলাম মাওলা শান্ত, এইচ এম দেলোয়ার হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুম খান, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামানসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় আগামী ৯ মে নবগঠিত কমিটির পরিচিতি সভা এবং একটি স্মরণিকা প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়। এ লক্ষ্যে দুটি উপকমিটি গঠন করা হয়েছে।

স্মরণিকা ও প্রকাশনা উপকমিটির আহ্বায়ক হিসেবে অধ্যাপক মেসবাহ উদ্দিন খান রতন এবং সদস্য সচিব হিসেবে খান মাইনুদ্দিনকে মনোনীত করা হয়েছে। এ কমিটি মোট ৭ সদস্য বিশিষ্ট।

এছাড়া অনুষ্ঠান বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে, যার আহ্বায়ক সরদার সাফায়েত হোসেন এবং সদস্য সচিব মো. মাসুম খান। এ কমিটি ১৩ সদস্য নিয়ে গঠিত।সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...