
গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
মুন্সিগঞ্জের গজারিয়ায় শনিবার দিবাগত রাতে উপজেলার ইমাম পুর ইউনিয়ন এর করিমখাঁ গ্রামে একই রাতে এই চুরি সংঘটিত হয়েছে বলে জানা যায় ।
করিমখা গ্রামের ভুক্তভোগী পরিবার ১.আতাউর রহমান সরকার পিতা:মৃত আব্দুস সামাদ ২.তোফাজ্জল হোসেন সরকার পিতা:মৃত চুনু মিয়া সরকার ৩.জয়নাল আবেদীন পিতা:বাবুল প্রধান ৪.জসিম উদ্দিন পিতা:শামছুল ইসলাম ৫.ফারুক হোসেন পিতা:মোবারক হোসেনবলে জানাযায় ।
ভুক্তভোগী আতাউর রহমান সরকার বলেন, অজ্ঞাতনামা চোরেরা পরিকল্পিত ভাবে আমার বসত ঘরের সিড়ি কোটার ওপরের টিন কেটে ও দরজার তালা ভেঙ্গে বসত ঘরের ভিতরে প্রবেশ করে। পরবর্তীতে তাঁরা আমার আসবাবপত্র ভাংচুর করে নগদ ১৫,০০০/- (পনেরো হাজার) টাকা ও ঘরে থাকা জামা কাপড়সহ অন্যান্য যাবতীয় মালামাল যাহারআনু: মূল্য ২০,০০০/- (বিশ হাজার) টাকা,আমার প্রতিবেশি মো. তোফাজ্জল হোসেন (৪৭) এর বাড়ীতে কেচি গেইটের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ৪টি রুমের তালা ভাঙ্গে ভিতরে প্রবেশ করে,ঘরে থাকা দুটি কাঠের আলমারি একটি স্টিলের আলমারি ও ওয়াড্রফ থেকে নগদ ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকা ও দেড় ভরি ওজনের স্বর্নালংকার যাহার আনুমানিক মূল্য ৩, ৭৫,০০০/-(তিন লক্ষ পঁচাত্তর হাজার) এবং জামা কাপড়সহ অন্যান্য মালামাল যাহার আনুমানিক মূল্য৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা,বাবুল প্রধান বাড়ীতে আনুমানিক নগদ ১০,০০০/- ও অন্যান্য মালামাল যাহার আনুমানিক মূল্য ২০,০০০/- (বিশ হাজার) টাকা লুটপাট করে নিয়ে যায়।
এ দিকে এক রাতে পাঁচ বাড়িতে চুরির ঘটনায় উদ্ধিগ্ন এলাকাবাসী বলেন ইদানিং চুরির উপদ্রব বেড়ে গেছে আগে নিয়মিত পুলিশ টহল থাকলেও ইদানীং টহল দেখা যাচ্ছে না টহল বৃদ্ধি পেলে চোরের উপদ্রব কমে যেতো।
চুরির বিষয়ে গজারিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ মো:হাসান আলী বলেন,একটি অভিযোগ পেয়েছি,দ্রুত চোর চক্রকে শনাক্ত করে আইন গত ব্যবস্থা গ্রহণ করা হবে।





