
জ্বালানি তেলের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে দেশের সব ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।
শনিবার (২৮ মার্চ) মন্ত্রণালয়ের এক বার্তায় জানানো হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে শুক্রবার (২৭ মার্চ) অনুষ্ঠিত এক অনলাইন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
যেভাবে নিয়োগ হবে ট্যাগ অফিসার
▪️ দেশের প্রতিটি পেট্রোল পাম্পে একজন করে ট্যাগ অফিসার থাকবেন
▪️ ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় ট্যাগ অফিসার নিয়োগ দেবে বিপিসি
▪️ অন্যান্য জেলা ও বিভাগীয় শহরে নিয়োগ দেবেন সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা
▪️ উপজেলা পর্যায়ে নিয়োগ দেবেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা
ট্যাগ অফিসারদের দায়িত্ব
▪️ জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি ও সমন্বয়
▪️ জ্বালানি তেলের অবৈধ মজুদ প্রতিরোধ
▪️ নির্ধারিত পদ্ধতিতে কাজ করে দৈনিক প্রতিবেদন প্রদান
মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিটি পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের পর সংশ্লিষ্ট তথ্য জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে পাঠানোর জন্য সব দপ্তর ও সংস্থাকে অনুরোধ করা হয়েছে।





