
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের গজারিয়ার আলোচিত জয় সরকার হত্যা মামলার প্রধান আসামি হাসান ওরফে সন্ত্রাসী বেকু হাসানকে আটক করেছে র্যাব-১১।
শনিবার (২৮ মার্চ) সকালে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর ইউনিয়ন এর একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়। বেকু হাসানকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী ও নিহতের বোন জান্নাত আক্তার।
উল্লেখ্য যে, গত ২০২৫ সালের ২৬ নভেম্বর সন্ধ্যায় গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাউনিয়া গ্রামে প্রতিপক্ষের হামলায় জয় সরকার (২৫) নামে এক তরুণ নিহত হন। নিহত জয় গজারিয়া উপজেলার চৌদ্দকাউনিয়া গ্রামের জামাল সরকারের ছেলে।
জয়ের হত্যাকান্ডের ঘটনার পর থেকে সন্ত্রাসী হাসান দীর্ঘ দিন ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন।





