
টাঙ্গাইলের মধুপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আরমান সরকার অভি পবিত্র ঈদ উল ফিতরের অগ্রীম শুভেচ্ছা (ঈদ মোবারক) জানিয়েছেন। তিনি দামপাড়া হারুন সরকারের বড় ছেলে। তার শিক্ষাগত যোগ্যতা আমি কামিল (অর্নাস)।
শুভেচ্ছাবার্তায় আরমান সরকার অভি বলেন, মধুপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের দামপাড়াবাসী সহ সকল মুসলমান ভাই বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। আমি বিশ্ব মুসলমানদের অব্যাহত সুখ শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি।
তিনি আরও বলেন, মাসব্যাপী কঠোর সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে এক স্বর্গীয় শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে ঈদুল ফিতর। ঈদুল ফিতরের উৎসব মুসলমানদের নিবিড় ভাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্ত দেশের বিদ্যমান ক্রান্তি- লগ্নে সব ভেদাভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দে নিজেদের ভাগ করে নিতে হবে।তাই ঈদুল ফিতরের শিক্ষা থেকে আমাদের অঈীকার হোক সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, সাম্য ঐক্য, ভ্রাতৃত্ব, দয়া সহানুভূতি, মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালাবাসাপূর্ন সমাজ এবং দেম গঠনের জন্য একযোগে কাজ করা।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে মধুপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের (দামপাড়া) কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে আরমান সরকার অভি নিজেকে জনগণের সামনে উপস্থাপন করেছেন। সামাজিক দায়িত্ববোধ থেকে বিভিন্ন উন্নয়নমূলক ও মানবিক কার্যক্রমেও তার অংশগ্রহণ রয়েছে।
মধুপুর পৌরসভার দামপাড়াবাসীর সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, স্বচ্ছতা বজায় রাখা, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং অবকাঠামোগত অগ্রগতিকে তিনি অগ্রাধিকার দিচ্ছেন। এই নির্বাচন তার জন্য একটি দায়িত্ব পালনের সুযোগ, আর জনগণের জন্য তাদের প্রতিনিধি বেছে নেওয়ার গুরুত্বপূর্ণ সময়।





