বীরগঞ্জে জামায়াতে ইসলামী পৌর শাখার উদ্যোগে বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

Date:

spot_img

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ পৌর শাখার উদ্যোগে বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বীরগঞ্জ পৌর শহরের শালবন মিলনায়তন সেন্টারে ১১ মার্চ বুধবার পৌর শাখার আমির ও সাবেক ছাত্রনেতা মিহা. মোসাদ্দেক হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক মো. মতিউর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার তারবিয়াত সেক্রেটারি মাওলানা রবিউল ইসলাম, জেলা শাখার অফিস সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম খোকন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি ও জামায়াত মনোনীত বীরগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রাশেদুন নবী বাবু, দিনাজপুর জেলা শাখার মজলিসে শুরা সদস্য ও বীরগঞ্জ উপজেলা শাখার আমির ক্বারী আজিজুর রহমান এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সহ-সেক্রেটারি হাদিউজ্জামান হাদি।

সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বীরগঞ্জ পৌর বিএনপি’র সভাপতি আলহাজ্ব মোঃ আমিরুল বাহার।
এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা।

আলোচনা সভায় বক্তারা মাহে রমজানের তাৎপর্য ও পবিত্র কুরআনের শিক্ষা মানুষের জীবনে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং উপস্থিত অতিথিদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...