বিকাশ এজেন্টকে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই

Date:

spot_img

আলমুতাছিম বিল্লাহ সবুজ, সাতক্ষীরা

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর এলাকায় সশস্ত্র ডাকাতির ঘটনায় এক বিকাশ এজেন্ট গুরুতর আহত হয়েছেন।

রবিবার (৮ মার্চ) দুপুরে মোটরসাইকেলে করে যাওয়ার সময় দুর্বৃত্তরা তার গতিরোধ করে হামলা চালিয়ে নগদ অর্থ ছিনিয়ে নেয়।স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বিকাশ এজেন্ট মোটরসাইকেলে করে টাকা নিয়ে যাচ্ছিলেন। এ সময় আগে থেকে ওত পেতে থাকা একদল সশস্ত্র দুর্বৃত্ত তার পথরোধ করে। পরে তাকে মারধর করে অস্ত্রের মুখে আনুমানিক ১০ লাখ টাকা ভর্তি একটি ব্যাগ ছিনিয়ে নেয়। হামলার সময় দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি আঘাত করলে মাথায় গুরুতর জখম হয়ে তিনি ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন।ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।এদিকে ঘটনার পর কৃষ্ণনগরসহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দারা দ্রুত দোষীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...