মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে দোয়ার অনুরোধ ধর্মমন্ত্রী কায়কোবাদের

Date:

spot_img

আলী আহসান রবি :

ঢাকা, রবিবার ( ৮ মার্চ ২০২৬):

মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে দোয়া করার জন্য অনুরোধ জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

গতকাল বিকালে রাজধানীর গুলশান সেন্ট্রাল মসজিদে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্যে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অনুরোধ করেন।

ইফতারের পূর্বে দোয়া কবুল হয় উল্লেখ করে
ধর্মমন্ত্রী বলেন, আল্লাহ যেন আমাদের দেশটাকে হেফাজত করেন সেজন্য সকলে দোয়া করবেন। আমাদের সমস্যাগুলোকে আল্লাহ যেন সমাধান করে দেন। এছাড়া, ইহুদি, নাসারা ও কাফেরদের চক্রান্ত থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন সেজন্যও রোজাদারদেরকে দোয়া করার অনুরোধ জানান তিনি।

মন্ত্রী শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় সকলের নিকট দোয়া চান। এছাড়া, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের হেফাজতের জন্যও তিনি সকলের দোয়া কামনা করেন।

পরে মন্ত্রী দেশ, জাতির ও মুসলিম উম্মাহর
শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে মোনাজাত করেন।

এ সময় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খানসহ মসজিদ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রায় ১০ হাজার রোজাদার ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...