সুন্দরবন পরিদর্শন শেষে দাকোপে প্রধানমন্ত্রী

Date:

spot_img

খুলনা ব্যুরো

সুন্দরবনের হিরণ পয়েন্টসহ বনাঞ্চল হেলিকপ্টারে পরিদর্শন শেষে খুলনার দাকোপ উপজেলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে তাঁকে বহনকারী হেলিকপ্টারটি দাকোপের নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করে।

নলিয়ান থেকে লঞ্চঘাট হয়ে নৌপথে বাগেরহাটের মোংলার উদ্দেশে রওনা হন তিনি। সফরসূচি অনুযায়ী, দুপুর ১২টা ৪৫ মিনিটে মোংলায় বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা মোংলা’র জেটিতে পৌঁছানোর কথা রয়েছে তাঁর। এরপর দুপুর ১টায় মধ্যাহ্নবিরতি এবং পৌনে ২টায় ওয়ার্ডরুমের সভাকক্ষে আয়োজিত সভায় অংশ নেওয়ার কর্মসূচি রয়েছে।

এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে সড়কপথে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সকাল ৯টায় বিমানবন্দরে পৌঁছে হেলিকপ্টারে সুন্দরবনের উদ্দেশে যাত্রা করেন তিনি। সকাল ১০টার দিকে হেলিকপ্টার থেকে হিরণ পয়েন্টসহ সুন্দরবনের বিভিন্ন এলাকা পর্যবেক্ষণ করেন।

সফরসূচি অনুযায়ী, দুপুর ৩টায় মোংলা বন্দরের জেটি পরিদর্শন করবেন তিনি। এরপর সোয়া ৩টার দিকে প্রস্তাবিত বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) অর্থনৈতিক অঞ্চলের উদ্দেশে যাত্রা এবং সাড়ে ৩টায় ওই এলাকা পরিদর্শনের কথা রয়েছে।

দিনের কর্মসূচি শেষে বিকেলেই ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

সুন্দরবন পরিদর্শন, মোংলা বন্দর এবং প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের মধ্য দিয়ে তাঁর এই সফরের কর্মসূচি নির্ধারণ করা হয়েছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

ফিল্টার’-এ নতুন জুটি ওমর মালিক-চাঁদনী শেখ

বিনোদন প্রতিবেদক: ঢালিউডে নতুন জুটি হিসেবে দর্শকদের সামনে আসছেন...

তিতাসে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত

বিশেষ প্রতিনিধি ​ধর্মীয় ভাবগাম্ভীর্যে তিতাসের পাঙ্গাশিয়ায় হরিদাস আশ্রমে প্রথমবার...

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি চুয়াডাঙ্গা জেলা কারাগারে সাজাপ্রাপ্ত এক কয়েদির চিকিৎসাধীন অবস্থায়...

খুলনায় সড়কে পড়ে ছিল গুলিবিদ্ধ যুবকের মরদেহ, পাশে নম্বরপ্লেটহীন মোটরসাইকেল

খুলনা ব্যুরো খুলনা নগরীতে গুলিবিদ্ধ হয়ে মো. তুষার (২৭) নামে...