খুলনায় সড়কে পড়ে ছিল গুলিবিদ্ধ যুবকের মরদেহ, পাশে নম্বরপ্লেটহীন মোটরসাইকেল

Date:

spot_img

খুলনা ব্যুরো

খুলনা নগরীতে গুলিবিদ্ধ হয়ে মো. তুষার (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে নগরীর মিস্ত্রিপাড়া বাজারের পূর্ব পাশে আনসার উদ্দিন লেন থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহত তুষার নগরীর লবণচরা থানার জিন্নাপাড়া এলাকার বাসিন্দা। ঘটনাস্থলে তাঁর মরদেহের পাশে কালো রঙের একটি নম্বরপ্লেটবিহীন আর-১৫ মোটরসাইকেল পাওয়া যায়।

স্থানীয় সূত্রের দাবি, এর আগে নগরীর পূর্ব বানিয়াখামারের লোহার গেট এলাকার একটি মাদ্রাসার সামনে ধস্তাধস্তি ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে তুষার মোটরসাইকেল নিয়ে সেখান থেকে চলে আসার সময় আনসার উদ্দিন লেনের পূর্ব প্রান্তে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে মোটরসাইকেলসহ সড়কে পড়ে যান।

খবর পেয়ে খুলনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করে।

তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, ঘটনার সঙ্গে কারা জড়িত এবং মাদ্রাসার সামনে কথিত ধস্তাধস্তি ও ছুরিকাঘাতের ঘটনার সঙ্গে এর কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশি তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

ফিল্টার’-এ নতুন জুটি ওমর মালিক-চাঁদনী শেখ

বিনোদন প্রতিবেদক: ঢালিউডে নতুন জুটি হিসেবে দর্শকদের সামনে আসছেন...

তিতাসে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত

বিশেষ প্রতিনিধি ​ধর্মীয় ভাবগাম্ভীর্যে তিতাসের পাঙ্গাশিয়ায় হরিদাস আশ্রমে প্রথমবার...

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি চুয়াডাঙ্গা জেলা কারাগারে সাজাপ্রাপ্ত এক কয়েদির চিকিৎসাধীন অবস্থায়...

খুলনায় সড়কে পড়ে ছিল গুলিবিদ্ধ যুবকের মরদেহ, পাশে নম্বরপ্লেটহীন মোটরসাইকেল

খুলনা ব্যুরো খুলনা নগরীতে গুলিবিদ্ধ হয়ে মো. তুষার (২৭) নামে...