লোহাগড়ার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন ইউএনও

Date:

spot_img

নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলার বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মুস্তাফিজুর রহমান। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যার দিকে তিনি এই পরিদর্শন কার্যক্রম শুরু করেন।

জানা যায়, শারদীয় দুর্গা পুজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন লক্ষ্যে উপজেলার গুরুত্বপূর্ণ পুজা মন্ডপগুলো ঘুরে দেখেন ইউএনও।

এসময় তিনি মন্ডপের সার্বিক প্রস্তুতি আইন-শৃঙ্খলা পরিস্থিতি,বিদ্যুৎ সরবরাহ, নিরাপত্তা ব্যবস্থা ও ভক্তদের যাতায়াতের সুবিধাসহ বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন।

পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মুস্তাফিজুর রহমান পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলেন এবং সরকারি নির্দেশনা মেনে পুজা উদযাপনের আহবান জানান। তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকলধর্মের মানুষ যাতে নির্বিঘ্নে উৎসব পালন করতে পারে সেজন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক নজরদারি ও সার্বিক সহযোগিতা বজায় রেখে সকল ধর্মের মানুষ যাতে নির্বিঘ্নে উৎসব পালন করতে পারে সেজন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক নজরদারি ও সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

এসময় উপজেলা প্রকল্প কর্মকর্তা আলি আকবর, উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ ইমরান হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সুশান্ত কুমার মজুমদার, উপজেলা মৎস্য কর্মকর্তা ভারপ্রাপ্ত মো. মাছুম খানসহ সাংবাদিক, আনসার ও গ্রাম পুলিশ সদস্য এবং স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, লোহাগড়া উপজেলায় ১৪৮টি দুর্গা মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...

হোমনায় কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, দুই ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা!

বিশেষ প্রতিনিধি কুমিল্লার হোমনা উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি এলাকায়...