শিগগিরই শুরু হবে বরইতলা সেতুর কাজ, আশ্বাস দিলেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি

Date:

spot_img

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

বরগুনার পাথরঘাটা ও সদর উপজেলার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত বরইতলা সেতুর নির্মাণকাজ খুব শিগগিরই শুরু হবে বলে আশ্বাস দিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ আলহাজ্ব মো. নুরুল ইসলাম মনি এমপি। সেতুটি নির্মিত হলে দুই উপজেলার মানুষের যাতায়াত ও নদী পারাপারে ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।

শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় বরগুনার পাথরঘাটা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে উন্নয়ন ও আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভায় তিনি এ আশ্বাস দেন।

উপজেলা প্রশাসন, পাথরঘাটা, বরগুনার আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস পাল।

সভায় চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, এলাকায় কোনো ধরনের চাঁদাবাজি, দখল-বাণিজ্য ও কিশোর গ্যাংয়ের কর্মকাণ্ড সহ্য করা হবে না। দলীয় নেতাকর্মীদের এসব অপকর্ম থেকে বিরত থাকার নির্দেশ দিয়ে তিনি বলেন, কেউ চাঁদাবাজি বা দখলদারত্বে জড়িত হলে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এ বিষয়ে প্রশাসনকে যথাযথ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি।

পাথরঘাটার উন্নয়ন প্রসঙ্গে চিফ হুইপ বলেন, বরিশাল অঞ্চলে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের জন্য প্রথম উপজেলা হিসেবে পাথরঘাটাকে নির্বাচন করা হয়েছে। এ ছাড়া কাকচিঁড়া থেকে হরিণঘাটা পর্যন্ত নদীভাঙন রোধে ১৭ হাজার কোটি টাকার বাজেট করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দল যাঁকে মনোনয়ন দেবে, সবাইকে তাঁর পক্ষেই কাজ করতে হবে। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের কর্মকাণ্ড নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি।

সভায় পাথরঘাটা পৌরসভার প্রতিষ্ঠা ও এলাকার উন্নয়নের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। পাশাপাশি কাঠবডি ও ট্রলিংসংক্রান্ত বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে সংশ্লিষ্ট কার্যক্রম বন্ধে প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন চিফ হুইপ।

মতবিনিময় সভা শেষে গভীর সাগরে নিখোঁজ চার জেলের পরিবারের জন্য ৫০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। এ ছাড়া আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আটটি মন্দিরের অনুকূলে চালের ডিও লেটার দেওয়া হয়।

সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।প্রতিনিধি মোঃ সুলাইমান পাথরঘাটা,বরগুনা।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...