ডার্ক ওয়েবে ১৮ লাখের বেশি নাগরিকের তথ্য, ঝুঁকিতে ১৫ খাত

Date:

spot_img

বাংলাদেশের ১৫টি খাতের ৭৬৭টি ডোমেইন পর্যালোচনা করে ১৮ লাখের বেশি ব্যবহারকারীর তথ্য এবং অন্তত ১৭ হাজার ৩৬২ জনের লগইন তথ্য অনলাইনে ছড়িয়ে থাকার প্রমাণ পেয়েছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সাইবারস্টেশন। প্রতিষ্ঠানটির দাবি, প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সাইবার নিরাপত্তা সচেতনতা মাস উপলক্ষে মহাখালীর ব্র্যাক সেন্টার ইনে ‘বাংলাদেশ সাইবার রেজিলিয়েন্স ব্রিফিং ২০২৬’ শীর্ষক সেমিনারের আয়োজন করে ব্রেইন স্টেশন টুয়েন্টি থ্রি পিএলসির সাইবার নিরাপত্তা বিভাগ সাইবারস্টেশন। অনুষ্ঠানে ব্রেইন স্টেশন টুয়েন্টি থ্রি’র নির্বাহী পরিচালক এম জে ফেরদৌস দেশের নিজস্ব সাইবার সক্ষমতা বাড়ানো, বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা কমানো এবং দেশীয় উদ্ভাবন জোরদারের ওপর গুরুত্ব দেন।

সাইবারস্টেশনের সাইবার নিরাপত্তা সেবাবিষয়ক প্রধান মোহিব্বুল মোক্তাদীর তানিম বলেন, সাইবার ঝুঁকি শনাক্ত করা গেলে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব। অপরাধীদের অপব্যবহারের আগেই উন্মুক্ত তথ্য শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি। অনুষ্ঠানে বাংলাদেশের ডার্ক ওয়েব ঝুঁকি ও তা মোকাবিলার উপায় নিয়ে প্যানেল আলোচনা হয়। এতে অংশ নেন ইউজিসির পরামর্শক অধ্যাপক ড. মোহাম্মদ শাহরিয়ার রহমান, ডিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটের প্রধান মোহাম্মদ শামসুল হক, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম সচিব মো. ইমরান খান এবং টেক স্পেশালিস্ট মাহতাব উদ্দিন আহমেদ।

সেমিনারে ব্যাংকিং, টেলিযোগাযোগ, প্রযুক্তি, সরকার ও শিক্ষাঙ্গনের প্রায় ১০০ জন প্রতিনিধি, নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তা এবং সাইবার নিরাপত্তা পেশাজীবী অংশ নেন। আলোচনায় সাইবার ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...