কর্মহীন দুই হাজার শ্রমিক, বন্ধ হয়ে গেল রায়পুরের বেঙ্গল স্যু ইন্ডাস্ট্রিজ

Date:

spot_img

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালিয়া এলাকায় অবস্থিত বেঙ্গল সু ইন্ডাস্ট্রিজ প্রায় দুই দশক ধরে পরিচালিত হয়ে আসছিল। তবে চলতি বছরের ১৫ মে হঠাৎ কারখানা বন্ধ ঘোষনা করলেও সীমিত পরিসরে কার্যক্রম চলছিলো তবে গত শনিবার (০৩ অক্টোবর) ফটকে স্থায়ীভাবে বন্ধের নোটিশ ঝুলিয়ে দেয় মালিকপক্ষ।

বেঙ্গল সু ইন্ডাস্ট্রিজের মতো বড় একটি প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় পুরো জেলাজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর আগে বকেয়া বেতন পরিশোধ ও কারখানা খুলে দেওয়ার দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ করেছিলেন কর্মহারা শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও হিমশিম খেতে হয়।

বেঙ্গল সু ইন্ডাস্ট্রিজে স্বজনের সহযোগিতায় মাসে ছয় হাজার টাকা বেতনে কাজ পেয়েছিলেন রহিমা আক্তার (ছদ্মনাম)।সেই সামান্য আয়েই চলছিল চার সদস্যের সংসার। কিন্তু হঠাৎ কারখানাটি স্থায়ীভাবে বন্ধ হয়ে যাওয়ায় এখন পরিবার নিয়ে দিশেহারা তিনি।

রহিমার মতো একই অনিশ্চয়তার মধ্যে পড়েছেন কারখানাটির প্রায় দুই হাজার শ্রমিক। টানা পাঁচ মাস বেতন না পাওয়া এবং কাজ হারানোর পর মানবেতর জীবন কাটছে তাদের। অনেকের ঘরেই নিয়মিত দুবেলা খাবার জোটানো কঠিন হয়ে পড়েছে।

কারখানা বন্ধের বিষয়ে মালিকপক্ষ বলছে, ব্যাংকিং জটিলতা ও আর্থিক সংকটের কারণে প্রতিষ্ঠানটি বন্ধ করতে বাধ্য হয়েছে তারা। বেঙ্গল সু ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী টিপু সুলতান এবং সিনিয়র জেনারেল ম্যানেজার (প্রশাসন) বিপ্লব পাল মুঠোফোনে বলেন, বিগত ২০ বছর ধরে লাভ-ক্ষতির হিসাব মিলিয়ে তারা কারখানাটি পরিচালনা করে আসছিলেন। ব্যাক টু ব্যাক এলসি সুবিধা বন্ধ হওয়া ও ব্যাংকিং জটিলতার কারণে তারা নিরুপায় হয়ে পড়েছেন। সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ব্যাংকিং সুবিধা পুনরুজ্জীবিত করে লে-অফ তুলে দেওয়ার সুযোগ দেওয়ার অনুরোধ জানান তারা।

রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার জানান, ব্যাংকিং সুবিধাজনিত সংকটের কারণেই কারখানাটি বন্ধ হয়ে গেছে বলে তিনি জানতে পেরেছেন। শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের বিষয়ে কয়েক দফা বৈঠক করে সমাধানের চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত মালিকপক্ষ কারখানাটি স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...