দেওয়ানগঞ্জে শহীদ অ্যাডভোকেট আব্দুর রাজ্জাকের ২৭তম শাহাদাতবার্ষিকী পালিত

Date:

spot_img

দেওয়ানগঞ্জ প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জে উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহীদ অ্যাডভোকেট আব্দুর রাজ্জাকের ২৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শোক র‍্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেওয়ানগঞ্জ উপজেলা ও পৌর শাখা এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে এসব কর্মসূচি পালিত হয়।

কর্মসূচির শুরুতে দলীয় কার্যালয় থেকে একটি শোক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে শহীদ অ্যাডভোকেট আব্দুর রাজ্জাকের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা, সাংগঠনিক সম্পাদক মাসুদ হাবিব পলিন, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বাবু শ্যামল চন্দ্র সাহা, পৌর বিএনপির সভাপতি মঞ্জু হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক, দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান সাজু, উপজেলা যুবদলের আহ্বায়ক মনজুরুল হোসেন মঞ্জু, তাঁতী দলের আহ্বায়ক গিয়াস উদ্দিন, সদস্যসচিব সানোয়ার হোসেন এবং সাবেক ছাত্রদল সভাপতি জয়নালসহ বিএনপি, যুবদল, মহিলা দল, ছাত্রদল, তাঁতী দল ও অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় বক্তারা শহীদ অ্যাডভোকেট আব্দুর রাজ্জাকের রাজনৈতিক জীবন, আদর্শ ও দলের প্রতি তাঁর অবদানের কথা স্মরণ করেন। পরে তাঁর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...