অবৈধ ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা: নবীনগরে প্রশাসনের জোড়া অভিযান

Date:

spot_img

নবীনগর উপজেলা প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নে অবৈধ বালু উত্তোলন ও ফসলি জমির শ্রেণি পরিবর্তনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের পৃথক দুটি অভিযান পরিচালিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) পরিচালিত এ অভিযানে ১ লাখ টাকা জরিমানা আদায়সহ ড্রেজার ও বিপুল পরিমাণ পাইপ ধ্বংস করা হয়।

নবীনগর ​উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, আজ ইব্রাহীমপুর ইউনিয়নের বাঁশ বাজার বোর্ড অফিস ব্রিজ সংলগ্ন এলাকায় প্রথম অভিযানটি পরিচালিত হয়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলন ও জমির শ্রেণি পরিবর্তন করার অপরাধে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী অভিযুক্তকে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা জরিমানা করা হয়। অনাদায়ে শাস্তি এড়াতে অপরাধী ব্যক্তি ঘটনাস্থলেই জরিমানার অর্থ অনায়েসে পরিশোধ করেন।

​একই দিনে অপর এক পৃথক অভিযানে ইব্রাহিমপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে অভিযান চালায় আভিযানিক দল। খবর পেয়ে অপরাধী চক্রের সদস্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ২টি অবৈধ ড্রেজার এবং আনুমানিক ৭০ থেকে ৮০টি বালু উত্তোলনের পাইপ জব্দ করা হয়। পরে জব্দকৃত ড্রেজার ও পাইপগুলো ঘটনাস্থলেই নষ্ট করে অকার্যকর করে দেওয়া হয়।

ধ্বংস করা এসব সরঞ্জাম ও পাইপের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৫০ হাজার থেকে ৩ লাখ টাকা।
​উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ ও ফসলি জমি রক্ষায় অবৈধ ড্রেজার এবং বালু খেকোদের বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...