খুলনায় অতিরিক্ত ভাড়া নেওয়ায় দুই বাসকে সতর্ক করল বিআরটিএ

Date:

spot_img

রাজিবুল ইসলাম রাজিব

খুলনা থেকে ঢাকাগামী নন-এসি বাসে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নেওয়ার অভিযোগে টুঙ্গিপাড়া ও ফাল্গুনী পরিবহনের সংশ্লিষ্টদের সতর্ক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নগরীর সোনাডাঙ্গা বাসস্ট্যান্ডে বিভিন্ন পরিবহনের কাউন্টারে অভিযান ও ভাড়া তদারকি করা হয়। বিআরটিএ খুলনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক তানভীর আহমেদ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া নাসরিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে টুঙ্গিপাড়া ও ফাল্গুনী পরিবহনের নন-এসি বাসে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিয়ে ৭৫০ টাকা করে টিকিট বিক্রির বিষয়টি উঠে আসে। পরে অতিরিক্ত ভাড়া আদায় না করতে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

এ সময় যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়া আদায়ের বিষয়টি নিশ্চিত করতে প্রতিটি বাস কাউন্টারে সরকারের নতুন নির্ধারিত ভাড়ার তালিকাও সরবরাহ করা হয়।

বিআরটিএ খুলনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক তানভীর আহমেদ বলেন, নতুন নির্ধারিত ভাড়ার তালিকা প্রতিটি বাস কাউন্টারে সরবরাহ করা হয়েছে। অতিরিক্ত ভাড়া নেওয়ার কারণে সংশ্লিষ্ট পরিবহন কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে। এরপরও নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নেওয়া হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিআরটিএর পক্ষ থেকে যাত্রীদেরও ভ্রমণের আগে কাউন্টারে প্রদর্শিত সরকারি নির্ধারিত ভাড়ার তালিকা দেখে টিকিট কেনার পরামর্শ দেওয়া হয়েছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...