
শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে ঝালকাঠিতে সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের পেয়ারা চত্বর থেকে র্যালিটি বের করা হয়। এতে নেতৃত্ব দেন বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহম্মেদ।
র্যালিতে ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন, পুলিশ সুপার মেরিন সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন, পৌর প্রশাসক জুলিয়া সুকায়না, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুম ইফতেখারসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, পৌরসভার কর্মকর্তা, জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
র্যালিটি জেলা প্রশাসক কার্যালয়ের পেয়ারা চত্বর থেকে শুরু হয়ে শহরের ফায়ার সার্ভিস মোড় প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং মশার বংশবিস্তার রোধে জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।





