এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

Date:

spot_img

বিশেষ প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ ৫ (সকল বিষয়ে) প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার বিকেলে জেলা পরিষদ ডাক বাংলোয় ঢাকাস্থ ধামইরহাট-পত্নীতলা কল্যাণ সমিতির আয়োজনে ৭৩ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।

এছাড়াও আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় ১৩৩ টি দেশের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছেন ধামইরহাট উপজেলার পলাশবাড়ী এলাকার রাবেতা বিনতে রমজান এর পরিবারকে সংবর্ধনা দেয়া হয়।

এ সময় ধামইরহাট-পত্নীতলা কল্যাণ সমিতির সভাপতি প্রফেসর আখতার হোসেনের সভাপতিত্বে ও সমিতির কার্যিনর্বাহী সদস্য মো. আলমগীর কবিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. এমতাজ হোসেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ধামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তাহমিনা সারমিন, পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা, ওসি মিন্টু রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ আব্দুল্লাহ আল মামুন, ঢাকাস্থ ধামইরহাট-পত্নীতলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এ.আর.এম সাদাত, সহ-সভাপতি মো. আবাবিল, সাংগঠনিক সম্পাদক মো. শামীম হোসেন, অর্থ সম্পাদক তানভির আলম প্রমুখ।
শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে একটি করে ফলজ গাছ তুলে দেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...