“জনগণের সরকার, এখন অঙ্গীকার বাস্তবায়নের পালা”

Date:

spot_img

চুয়াডাঙ্গা প্রতিনিধি

সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সব সরকারি দপ্তরকে দায়িত্বশীলতা, সততা ও সমন্বয়ের সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

গতকাল রোববার চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার দপ্তরপ্রধানদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে প্রথম সরকারি সফরে এসে নিতাই রায় চৌধুরী আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা জানান। সার ও বিদ্যুৎ নিয়ে অপপ্রচার প্রতিরোধেও প্রশাসনকে সক্রিয় থাকার আহ্বান জানান তিনি।

মন্ত্রী বলেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এখন অঙ্গীকার বাস্তবায়নের পালা। গত ১৭ বছরে দলীয়করণের কারণে বহু প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন ন্যায্যতা, জবাবদিহি ও আইনের ভিত্তিতে দেশ পরিচালিত হবে।

তিনি বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খননসহ সরকারের বিভিন্ন কর্মসূচি জনগণের কল্যাণে বাস্তবায়িত হচ্ছে। নজরুল বর্ষ উপলক্ষে সারা দেশে সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে অসাম্প্রদায়িক চেতনা ও জাতীয় সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করা হবে।

সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, “লোকালয়ে আগুন লাগলে দেবালয়ও রক্ষা পায় না।”

অভিনেত্রী আজমেরী হক বাঁধনের প্রসঙ্গে নিতাই রায় চৌধুরী বলেন, সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে। তিনি নিজেও বাঁধনের সঙ্গে কথা বলেছেন এবং ন্যায়বিচার নিশ্চিত হবে।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার। উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলী, পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবির খান, চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান, জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামানসহ জেলার বিভিন্ন দপ্তরের প্রধান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এর আগে শনিবার রাতে চুয়াডাঙ্গা সার্কিট হাউসে পৌঁছালে জেলা প্রশাসক লুৎফুন নাহার মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে স্বাগত জানান।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...