বাগেরহাটে এনসিপি নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক উপদেষ্টার বৈঠক

Date:

spot_img

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক উপদেষ্টা রোজি কমের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শহরের ধানসিঁড়ি হোটেল অডিটোরামে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, এনসিপির সাংগঠনিক কার্যক্রম, রাজনৈতিক কর্মকাণ্ডের কার্যকারিতা এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সময় বাগেরহাট জেলা এনসিপির আহ্বায়ক মোর্শেদ আনোয়ার সোহেল ,সদস্যসচিব লাবিব আহমেদ, সাংগঠনিক সম্পাদক আল আমিন খান এবং জাতীয় যুবশক্তি বাগেরহাট জেলা শাখার আহ্বায়ক ইসতিয়াক হোসেন জামি উপস্থিত ছিলেন। ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক উপদেষ্টার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।

বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ রাজনৈতিক গতিপ্রকৃতি নিয়ে মতবিনিময়ের পাশাপাশি বাগেরহাটের সামাজিক বাস্তবতা, তরুণদের রাজনৈতিক সম্পৃক্ততা এবং বিভিন্ন নাগরিক ইস্যু নিয়েও আলোচনা হয়।

এনসিপির নেতারা মনে করেন, এ ধরনের মতবিনিময় স্থানীয় পর্যায়ে রাজনৈতিক ও সামাজিক বিষয়গুলো নিয়ে আন্তর্জাতিক অংশীজনদের সঙ্গে যোগাযোগ ও সংলাপের সুযোগ তৈরি করে। একই সঙ্গে বাগেরহাটের রাজনৈতিক পরিসরে এ বৈঠক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলেও তারা আশা প্রকাশ করেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...

হোমনায় কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, দুই ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা!

বিশেষ প্রতিনিধি কুমিল্লার হোমনা উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি এলাকায়...