তিস্তা নদীতে গোসল করতে নেমে যুবক নিখোঁজ

Date:

spot_img

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর ডিমলায় তিস্তা নদীতে গোসল করতে নেমে আরমান ইসলাম(২২)নামের এক যুবক নিখোঁজ হয়েছেন।বুধবার(৯ সেপ্টেম্বর)দুপুর ১টা ৩০ মিনিটে উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের ২-নম্বর ওয়ার্ডের দোহল পাড়া গ্রামে তিস্তা নদীতে গোসল করতে নেমে তিনি নিখোঁজ হন।তিনি একই গ্রামের হালিমের ছেলে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত(বিকেল ৫টা)তাকে স্থানীয়রা চেষ্টা করেও উদ্ধার করতে পারেননি।

স্থানীয় সুত্রে জানা যায়,ঘটনার সময় কয়েকজনসহ তিস্তা নদীতে গোসল করতে নামলে আরমান পানির স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হন।পরে স্থানীয়রা অনেক চেষ্টা করেও তার কোনো সন্ধান পাননি।

ওই এলাকার ইউপি সদস্য বজলার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এখনো(বিকেল ৫টা)তার সন্ধান পাওয়া যায়নি।স্থানীয়রা নৌকায় করে খোঁজাখুঁজি করছেন।রংপুর থেকে ডুবুরি দল রওনা হলেও এখনো ঘটনাস্থলে পৌঁছায়নি।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

কলাপাড়ায় তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে ফলদ গাছের চারা বিতরণ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালীর কলাপাড়ায় লালুয়া ইউনিয়নে লালুয়া জনতা মাধ্যমিক...

দেওয়ানগঞ্জে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

দেওয়ানগঞ্জ প্রতিনিধি জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন বর্ণাঢ্য মিছিল ও...

আগৈলঝাড়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি বরিশালের আগৈলঝাড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে...

পীরগাছায় মাংস ব্যবসায়ীদের নিয়ে পশু জবাই ও নিরাপদ মাংস উৎপাদনবিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

রংপুর ব্যুরো রংপুরের পীরগাছায় মাংস ব্যবসায়ী নিয়ে পশু রোগ আইন,...