দেওয়ানগঞ্জে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

Date:

spot_img

দেওয়ানগঞ্জ প্রতিনিধি

জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন বর্ণাঢ্য মিছিল ও আলোচনা সভা
গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর”—এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল দেওয়ানগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

আজ সকাল ১০টায় দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। পরে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য মিছিল বের করা হয়। মিছিলটি দেওয়ানগঞ্জ পৌর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

মিছিল শেষে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজু। প্রধান বক্তা ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ হাবিব পলিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সভাপতি রেজাউল করিম বাবলু, পৌর যুবদলের আহ্বায়ক দেওয়ান আলতাফ, সদস্য সচিব ফারুক আহম্মেদ, পৌর জাসাসের সভাপতি হেলাল উদ্দিন, উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা রুনা লায়লা এবং মহিলা দলের নেত্রী রোকসানা বেগম।

এ সময় মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক নারী নেত্রী ও কর্মী উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

দিনব্যাপী কর্মসূচিতে মহিলা দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

কলাপাড়ায় তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে ফলদ গাছের চারা বিতরণ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালীর কলাপাড়ায় লালুয়া ইউনিয়নে লালুয়া জনতা মাধ্যমিক...

দেওয়ানগঞ্জে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

দেওয়ানগঞ্জ প্রতিনিধি জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন বর্ণাঢ্য মিছিল ও...

আগৈলঝাড়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি বরিশালের আগৈলঝাড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে...

পীরগাছায় মাংস ব্যবসায়ীদের নিয়ে পশু জবাই ও নিরাপদ মাংস উৎপাদনবিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

রংপুর ব্যুরো রংপুরের পীরগাছায় মাংস ব্যবসায়ী নিয়ে পশু রোগ আইন,...