‎কয়রায় জামায়াতের দাওয়াতি সমাবেশ: সহযোগী সদস্য হয়ে শত শত মানুষের যোগদান

Date:

spot_img

‎
কয়রা (খুলনা) প্রতিনিধি

সমাজের সকল স্তরে শান্তি, সাম্য ও ইনসাফ প্রতিষ্ঠায় ইসলামের দাওয়াতের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ। সততা ও দেশপ্রেমের নীতিতে উদ্বুদ্ধ হয়ে সাধারণ মানুষের কল্যাণে সবাইকে সুসংগঠিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

‎​শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টায় কয়রা উপজেলা জামায়াত কার্যালয়ে মাসব্যাপী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত দাওয়াতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎​কয়রা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, “মানবজাতিকে সঠিক পথ দেখাতে যুগে যুগে নবী-রাসূল ও আসমানী কিতাব নাজিল করে দাওয়াতের কাজ পরিচালিত হয়েছে। মহানবীর সেই আদর্শের পথ অনুসরণ করেই জামায়াতে ইসলামী মানুষের দ্বারে দ্বারে দ্বীনের বাণী পৌঁছে দিচ্ছে।”

‎​সমাবেশে উপস্থিত স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠান চলাকালে শত শত মানুষ দলটির সহযোগী সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

‎​উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহর সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম এবং সহকারী সেক্রেটারি মাওলানা সুজাউদ্দিন। সভাপতির সমাপনী বক্তব্যে উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান জানান, কয়রার প্রতিটি ঘরে ঘরে ইসলামের সুমহান বার্তা পৌঁছে দিতে মাসব্যাপী এ কর্মসূচি অব্যাহত থাকবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...