যশোরে জন্মাষ্টমী উদযাপিত

Date:

spot_img

যশোর প্রতিনিধি

ধর্মীয় নানা আনুষ্ঠানিকতা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে যশোরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার বেলা ১২টায় যশোর টাউন হল ময়দান থেকে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।

জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত এ শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এসময় যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশানন্দজী মহারাজ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে দেশের সার্বিক কল্যাণ ও শান্তি কামনা করেন। এর আগে জন্মাষ্টমী উপলক্ষে টাউন হল মুক্তমঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক দেলোয়ার হোসেন খোকন এবং পুলিশ সুপার রফিকুল ইসলাম।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আজকের এই বিশেষ দিনে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। একশ্রেণির স্বার্থান্বেষী গোষ্ঠী ধর্মকে ব্যবহার করে সমাজে অশান্তি সৃষ্টি ও বিভক্তির রেখা টানতে চায়, ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়। ধর্ম যে নিছকই একটি ব্যক্তিগত বিশ্বাস ও চেতনার বিষয় এই সচেতনতা যদি আমরা সমাজে গড়ে তুলতে পারি, তবেই একটি অসাম্প্রদায়িক ও সাম্যভিত্তিক সমাজ গঠনের স্বপ্ন বাস্তবায়িত হবে।

আলোচনা সভা শেষে বের হওয়া মঙ্গল শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বেজপাড়াস্থ সর্বজনীন পূজা মণ্ডপ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
এ ছাড়া জন্মাষ্টমী উপলক্ষে দিনব্যাপী জেলার বিভিন্ন মন্দির ও প্রাঙ্গণে শ্রীকৃষ্ণের বিগ্রহ পূজা, শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ, কীর্তন, আলোচনা সভা ও ভক্তদের মাঝে প্রসাদ বিতরণসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...

বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে ইউরো স্টার বাস খাদে, শিশুসহ আহত ৫

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি বরিশালের গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে...

জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক হলেন চুয়াডাঙ্গার কৃতি সন্তান ডা.মেহেবুব

চুয়াডাঙ্গা প্রতিনিধি জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের ভারপ্রাপ্ত...