
গাজীপুর প্রতিনিধি
পহেলা সেপ্টেম্বর ২০২৬, রোজ মঙ্গলবার বিকেল তিন ঘটিকায় গাজীপুরের চৌরাস্তায় ওয়ারলেস গেটে প্রচুর বৃষ্টিপাতের মধ্যেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের আয়োজন করেন গাজীপুর মহানগর বিএনপি।অনুষ্ঠানে প্রচুর বৃষ্টিপাত অপেক্ষা করে উৎসব মুখর পরিবেশে মহানগরের বিভিন্ন থানা ওয়ার্ড থেকে অসংখ্য নেতাকর্মী মিছিল নিয়ে সভা স্থলে এসে পৌঁছান।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর ২ আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব এম মনজুরুল করিম রনি এবং গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক, জনাব শওকত হোসেন সরকার। অনুষ্ঠানে অসংখ্য নেতাকর্মী নিয়ে বিশাল রেলি চৌরাস্তা থেকে জয়দেবপুর শিববাড়িয়া এসে সমাপ্ত হয় পরে শিববাড়ি মোড়ে উন্মুক্ত মঞ্চে আলোচনা সভায় বক্তৃতা দেন মাননীয় সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি তিনি বলেন গাজীপুরে এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে, তিনি বলেন বৈরী আবহাওয়ার কারণে বৃষ্টির মধ্যেও উৎসবমুখর পরিবেশে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে সেজন্য তিনি সকল নেতাকর্মীরপ্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনক তারেক রহমান জনগণের ভাগ্য নির্ধারণের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন তার স্লোগান করব কাজ গরব দেশ এই স্লোগানকে সামনে রেখে দেশ গড়ার লক্ষে সকলকে কাজ করার জন্য তিনি আহ্বান জানান। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের স্লোগান ক্ষমতার আগে সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে তিনি বলেন দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে সকল পরাশক্তিকে রুখে দিতে হবে। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রচুর বৃষ্টির মধ্যে উপস্থিত থাকার জন্য সকল নেতাকর্মী কে তিনি আন্তরিক ধন্যবাদ জানান।
মহানগরের বিএনপি’র সভাপতি ও গাজীপুর সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক, জনাব শওকত হোসেন সরকার তার বক্তৃতায় তিনি বলেন, আজকের এই ৪৮ তম বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকীতে গাজীপুর মহানগরের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহযোগিতায় আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে উদযাপন করার জন্য এবং সকলকে সহযোগিতা করার জন্য তিনি দলের পক্ষ থেকে এবং মহানগর বিএনপি’র পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান। এ সময় গাজীপুর মহানগর অসংখ্য নেতা কর্মী উপস্থিত ছিলেন।





