দুমকিতে মসজিদের মুয়াজ্জিনের রহস্যজনক মৃত্যু, মরদেহ উদ্ধার

Date:

spot_img

‎পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর দুমকিতে একটি মসজিদ থেকে মুহাম্মদ সায়েম (২০) নামে এক মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

‎শুক্রবার (২৮ আগস্ট) মাগরিবের নামাজের পর উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের উত্তর পাঙ্গাশিয়া গ্রামের হাওলাদার বাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে।

‎নিহত মুহাম্মদ সায়েম পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নের জামুরা গ্রামের মরহুম জব্বার মৃধার ছেলে। তিনি প্রায় দুই বছর ধরে উত্তর পাঙ্গাশিয়া গ্রামের হাওলাদার বাড়ি জামে মসজিদে মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

‎স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার মাগরিবের নামাজের পর হাওলাদার বাড়ির মো. ইউসুফ হাওলাদার সায়েমের থাকার কক্ষে গিয়ে তাকে পড়ে থাকতে দেখেন। এ সময় কক্ষের ওপরের স্লিংয়ের সঙ্গে একটি দড়ি টাঙানো অবস্থায় দেখতে পান তিনি। পরে স্থানীয়দের খবর দিলে তারা ঘটনাস্থলে এসে সায়েমকে উদ্ধার করে মসজিদের বারান্দায় নিয়ে যান। সেখানে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

‎স্থানীয়দের কেউ কেউ ধারণা করছেন, গলায় ফাঁস দিয়ে সায়েমের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে নিশ্চিত হওয়া যায়নি। নিহতের স্বজনদের দাবি, সায়েমের মৃত্যুর পেছনে রহস্য থাকতে পারে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

‎দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম উদ্দীন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...