খুলনায় ডেঙ্গুর প্রকোপ অধিকহারে বৃদ্ধি পেয়েছে, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ২১৫

Date:

spot_img

খুলনা থেকে রাজিবুল ইসলাম রাজিব

খুলনায় দিন দিন বাড়ছে ডেঙ্গুর আতঙ্ক। ভারী বৃষ্টির পর নগরীর বিভিন্ন স্থানে জমে থাকা পানিতে এডিস মশার প্রজনন বেড়ে যাওয়ায় ডেঙ্গুর প্রকোপ অধিকহারে বৃদ্ধি পেয়েছে। ঘরে বসে লেখাপড়া করতেও শিক্ষার্থীদের মশারি টানিয়ে থাকতে হচ্ছে। কর্মজীবী মানুষ মশার উৎপাত ও ডেঙ্গুর আতঙ্ক নিয়ে প্রতিদিনের কাজ চালিয়ে যাচ্ছেন।
খুলনা বিভাগে ডেঙ্গু সংক্রমণ বর্তমানে অধিক হারে বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ২১৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ১৮১ জন এবং বেসরকারি হাসপাতালে ৩৪ জন ভর্তি হয়েছেন। তবে এ সময়ে নতুন কোনো রোগীর মৃত্যুর ঘটনা ঘটেনি। খুলনা বিভাগে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ১৬ জন।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশারফ হোসেন জানান, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত খুলনা বিভাগে মোট ৪ হাজার ৬০৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৩ হাজার ৯৪২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে প্রায় ৫৭১ থেকে ৫৭৫ জন রোগী।
জেলাভিত্তিক হিসাবে খুলনায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। এ জেলায় এখন পর্যন্ত ১ হাজার ৪৬২ জন আক্রান্ত হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ২৩১ জন। এর মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৪৪ জন। এছাড়া বাগেরহাটে ১০৪ জন, যশোরে ৪৫ জন, ঝিনাইদহে ১২ জন এবং সাতক্ষীরায় ৮ জনসহ বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগীরা চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে ডেঙ্গু রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে সরকারি হাসপাতালগুলো। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালসহ সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালে পর্যাপ্ত শয্যা না থাকায় রোগীদের ভর্তি করাতে সমস্যায় পড়তে হচ্ছে স্বজনদের। কোনো কোনো ক্ষেত্রে হাসপাতালের নির্ধারিত শয্যার বাইরে রোগী রাখারও সুযোগ থাকছে না।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আখতারুজ্জামান বলেন, হাসপাতালে প্রতিদিন যে পরিমাণ ডেঙ্গু রোগী আসছেন, সে তুলনায় পর্যাপ্ত বেড নেই। ফলে রোগীদের চিকিৎসা দিতে চিকিৎসক ও সংশ্লিষ্টদের চাপের মধ্যে কাজ করতে হচ্ছে।

নগরবাসীর অভিযোগ, ভারী বৃষ্টির পর বিভিন্ন এলাকায় পানি জমে থাকায় এডিস মশার উপদ্রব বেড়েছে। দিনের পাশাপাশি সন্ধ্যা ও রাতেও মশার উৎপাত বাড়ছে। এতে শিক্ষার্থী, কর্মজীবীসহ সব শ্রেণী-পেশার মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

নগরবাসী বলছেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় শুধু মাত্র ওষুধ ছিটানো বা মশক নিধন কার্যক্রম নয়, নিয়মিতভাবে জমে থাকা পানি অপসারণ, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং নগরজুড়ে কার্যকর পরিচ্ছন্নতা অভিযান জোরদার করা জরুরি।

খুলনা সিটি করপোরেশনের পক্ষ থেকে মশক নিধনে বিভিন্ন সময় কার্যক্রম পরিচালনা করা হলেও নগরবাসীর অভিযোগ, বর্তমান পরিস্থিতিতে এসব কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...