নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

Date:

spot_img

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহেআল হাসদা (১৯) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।সোমবার (২৪ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার নেজামপুর ইউনিয়নের লক্ষ্মীপুর মোড়ের দক্ষিণ পাশে নাচোল-আমনুরা সড়কসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেআল হাসদা উপজেলার নেজামপুর ইউনিয়নের টকটকিয়া মসনাপাড়া গ্রামের বাজুর হাসদার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনাস্থলে দুইজন ইলেকট্রিশিয়ান বিদ্যুৎ সংযোগের কাজ করছিলেন। তাদের সঙ্গে সোহেআল হাসদাও কাজ করছিলেন। একপর্যায়ে বাঁশ কাটার সময় অসাবধানতাবশত বাঁশটি পাশের বিদ্যুৎ সঞ্চালন লাইনের তারের ওপর পড়ে যায়। এতে সোহেল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। নাচোল পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম গোলাম সারওয়ার মোর্শেদ বলেন, “ঘটনাটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। যে কাজটি করা হচ্ছিল, সেটি নেসকোর কাজ ছিল। ঘটনাস্থলের পাশে পল্লী বিদ্যুৎ সমিতির ৩৩ হাজার ভোল্টের লাইন ছিল। ওই লাইনের সংস্পর্শে এসে দুর্ঘটনাটি ঘটে। পল্লী বিদ্যুৎ সমিতির নিজস্ব কাজ হলে নিয়ম অনুযায়ী লাইন বন্ধ করে কাজ করা হতো।”

নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল দেবনাথ জানান, সোহেল বাঁশ কাটার সময় বাঁশটি বিদ্যুৎ সঞ্চালন লাইনের তারের ওপর পড়ে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে নাচোল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...