যশোরে প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

Date:

spot_img

যশোর প্রতিনিধি

যশোরে আল-আমিন ওরফে ‘পেরেক আলামিন’ (২৮) নামে এক যুবককে দিনদুপুরে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে শহরের বারান্দিপাড়া লিচুতলা এলাকার জনৈক বাবুর সেগুনবাগান এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ​নিহত আল-আমিন যশোর শহরের বারান্দীপাড়া বউবাজার এলাকার মৃত আক্কাস আলীর ছেলে। ​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা আল-আমিনকে সেগুনবাগান এলাকায় এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে নিহতের খালাতো ভাই হাসান ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেন। ​ঘটনার সত্যতা নিশ্চিত করে যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, খবর পেয়ে সদরের ফাঁড়ি পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডের মূল কারণ ও জড়িতদের পরিচয় এখনো স্পষ্ট নয়। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে ইতিমধ্যে পুলিশের যৌথ অভিযান শুরু হয়েছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...