যশোর প্রতিনিধি
যশোরে আল-আমিন ওরফে 'পেরেক আলামিন' (২৮) নামে এক যুবককে দিনদুপুরে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে শহরের বারান্দিপাড়া লিচুতলা এলাকার জনৈক বাবুর সেগুনবাগান এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আল-আমিন যশোর শহরের বারান্দীপাড়া বউবাজার এলাকার মৃত আক্কাস আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা আল-আমিনকে সেগুনবাগান এলাকায় এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে নিহতের খালাতো ভাই হাসান ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, খবর পেয়ে সদরের ফাঁড়ি পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডের মূল কারণ ও জড়িতদের পরিচয় এখনো স্পষ্ট নয়। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে ইতিমধ্যে পুলিশের যৌথ অভিযান শুরু হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬