পবিপ্রবির ১ শিক্ষক ও ৭ কর্মকর্তাকে কারণ দর্শানো নোটিশ

Date:

spot_img

পটুয়াখালী প্রতিনিধি

 নাশকতাসহ নানান অভিযোগে নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালিয়ে নাশকতা কার্যক্রমে উস্কানি প্রদানের অভিযোগে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১ শিক্ষক ও ৭ কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৮ আগস্ট) রেজিস্ট্রার প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন স্বাক্ষরিত কারণ দর্শানো অফিস আদেশে অভিযুক্ত শিক্ষক-কর্মকর্তাদের কাজকে “গুরুদণ্ডমূলক অপরাধ” হিসেবে আখ্যায়িত করা হয়। কেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা আগামী ০৭ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হয়।

অভিযুক্তরা হলেন- প্রফেসর ড. মো: জুয়েল হাওলাদার, ডেপুটি রেজিস্ট্রার নাঈম কাওসার, তানজিলুর রহমান, মো: ওয়াজ কুরনি, ফিরোজ আলম, সহকারী রেজিস্ট্রার আসমা আক্তার সেতু, মোঃ শামীম খান ও সাময়িক বরখাস্তকৃত সেকশন অফিসার আরিফুর রহমান পিয়েল।

উল্লেখ্য, অভিযুক্তদের বিরুদ্ধে জুলাই বিরোধী অবস্থান ও বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে নানা ধরনের অপরাধের সাথে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এ বিষয়ে তদন্ত চলমান থাকা অবস্থায় তারা পুনরায় এ ধরনের গুরুদণ্ড মূলক অপরাধ সংঘটিত করেছেন বলে নোটিশে উল্লেখ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন বিশ্ববিদ্যালয়ের আইন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার অংশ হিসেবে দুর্নীতি, অনিয়মসহ নানা ধরনের অভিযোগে অভিযুক্ত শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানে বদ্ধপরিকর বলে জানিয়েছে।

অভিযুক্ত ডেপুটি রেজিস্ট্রার নাইম কাওসার জানান, তিনি প্রজাতন্ত্রের কর্মচারী। তিনি নিষিদ্ধ সংগঠনের পক্ষে কোন প্রচার প্রচারণা করেননি। তিনি কারণ দর্শানো চিঠি পেয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যেই তিনি চিঠির জবাব দিবেন। সহকারী রেজিস্ট্রার শামীম খান জানান, তিনি নিষিদ্ধ সংগঠনের কোন কাজের সাথে সম্পৃক্ত নয় বলে দাবি করেন। আসমা আক্তার সেতু জানান, তিনি নিষিদ্ধ সংগঠনের পক্ষে কোন উস্কানীমূলক মন্তব্য বা সামাজিক যোগাযোগমাধ্যমে কোনরকম কার্যক্রমে সম্পৃক্ত নন। তিনিও যথাসময়ে কারণদর্শানো পত্রের জবাব দিবেন বলে জানিয়েছেন।

পবিপ্রবি রেজিস্টার প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের নিকট কারণ দর্শানো ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তাঁরা জবাব দিলে কতৃপক্ষ কমিটি গঠন করে তদন্ত করবেন। অভিযোগের সত্যতা পেলে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...