ঝালকাঠিতে সাত দিনব্যাপী বৃক্ষমেলা ও বৃক্ষ রোপণ অভিযানের  উদ্বোধন

Date:

spot_img

ঝালকাঠি ব্যুরো

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে বৃক্ষরোপণ অভিযান ও সাত দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে বেলুন উড়িয়ে বৃক্ষমেলার উদ্বোধন করেন মাননীয় জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।

এ উপলক্ষে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় বন সংরক্ষক ড. মোহাম্মদ রেজাউল করিম, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মামুন আল ইসলাম ও সিভিল সার্জন ডা. মো. হুমায়ুন কবীর।

আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশ রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করার ওপরও গুরুত্বারোপ করেন তারা।

জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ বৃক্ষমেলায় ১০টি স্টল রয়েছে। এসব স্টলে প্রায় ৪০০ প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। মেলায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি গাছপ্রেমীদেরও ব্যাপক আগ্রহ দেখা গেছে।

আয়োজকরা জানান, বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সুরক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জনসচেতনতা সৃষ্টি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। সাত দিনব্যাপী এ বৃক্ষমেলার মাধ্যমে সাধারণ মানুষকে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় উৎসাহিত করা হবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...