দুমকীতে ইউএনও’র অপসারণে শেষ আল্টিমেটাম, কঠোর আন্দোলনের ঘোষণা ‎ ‎

Date:

spot_img

পটুয়াখালী জেলা প্রতিনিধি

পটুয়াখালীর দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরীকে অপসারণের দাবিতে আন্দোলন আরও জোরালো করার ঘোষণা দিয়েছে ছাত্র-জনতা। ১৬ আগস্টের মধ্যে দাবি মেনে নেওয়া না হলে ১৭ আগস্ট সকাল থেকে বিক্ষোভ মিছিল, মানববন্ধনসহ লাগাতার কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।

‎শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে স্থানীয় নিউ স্টার চাইনিজ রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রী সারমিন আক্তার স্বর্ণা লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

‎আন্দোলনকারীদের অভিযোগ, ইউএনওর বিরুদ্ধে অফিসে অনিয়মিত উপস্থিতি, সেবাপ্রার্থীদের যথাযথ সেবা না দেওয়া, জরুরি প্রয়োজনে ফোনে সাড়া না দেওয়া এবং মাদক নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা না রাখাসহ বিভিন্ন অনিয়ম ও দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগ রয়েছে। ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান নিয়েও অভিযোগ তুলেছেন তারা।

‎এর আগে ১১ আগস্ট উপজেলা পরিষদের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে ৪৮ ঘণ্টার মধ্যে ইউএনওকে অপসারণের দাবি জানানো হয়।

‎এদিকে একই দিন দুমকীর এ. কে. বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে ‘মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধের উপায়’ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও। ওই সভায় তাঁর ঘুমানোর একটি ছবি ছড়িয়ে পড়ার পর নতুন করে সমালোচনা শুরু হয়। আন্দোলনকারীদের দাবি, গুরুত্বপূর্ণ মাদকবিরোধী সচেতনতামূলক সভায় সভাপতির দায়িত্বে থেকে তাঁর এমন আচরণ দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে।

‎অভিযোগের বিষয়ে ইউএনও অডিও বা ভিডিও বক্তব্য দিতে অস্বীকৃতি জানান।

‎পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

‎আন্দোলনকারীদের ঘোষণা—১৬ আগস্টের মধ্যে দাবি মানা না হলে ১৭ আগস্ট থেকে দুমকীতে আরও বড় পরিসরে আন্দোলন শুরু হবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...