ঝুকিপূর্ণ কাঠের সাঁকো পরিদর্শনে গিয়ে ভেঙে পড়লেন নেতাকর্মীরা,অল্পের জন্য বেঁচে গেলেন এমপি

Date:

spot_img

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর ডিমলায় দীর্ঘদিনের ঝুঁকিপূর্ণ একটি কাঠের সাঁকো পরিদর্শনে গিয়ে সাঁকো ভেঙে নদীতে পড়ে গেছেন এমপি’র সাথে থাকা কয়েকজন জামায়াতের নেতাকর্মী। এ সময় অল্পের জন্য বেঁচে গেছেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা)আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।ঘটনাটি ঘটে বুধবার (১২ আগস্ট)দুপুরে সদর ইউনিয়নের নটাবাড়ি গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান,উপজেলার সদর ইউনিয়নের নটাবাড়িতে নাউতারা নদীর উপর দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় থাকা একটি কাঠের সাঁকো নেতাকর্মীদের নিয়ে পরিদর্শনে যান সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার। তিনি সাঁকোটি পার হওয়ার সময় নেতাকর্মীরাও সাঁকোটিতে উঠে পড়েন।এ সময় হঠাৎ সাঁকোটির এমিপ’র পিছনের একটি অংশ ভেঙে পড়লে তাঁর সাথে থাকা কয়েকজন নেতাকর্মী নিচে পড়ে যান।এতে অল্পে জন্য বেচেঁ যান সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর মাওলানা অধ্যক্ষ আব্দুস সাত্তার।এ সময় স্থানীয় বাসিন্দারা ও উপস্থিত অন্যান্য নেতাকর্মীরা নিচে পড়ে যাওয়া নেতাকর্মীদের উদ্ধার করেন। তবে এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি।

সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বলেন, জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ সাঁকোটির কারণে স্থানীয় মানুষ দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। সরেজমিনে সাঁকোটির ঝুঁকিপূর্ণ অবস্থা দেখতে গিয়ে আমার সাথে থাকা কিছু নেতাকর্মী সাঁকোর একটি অংশ ভেঙে নিচে পড়ে যান।তবে সৃষ্টিকর্তার কৃপায় কেউ গুরুত্বর আহত হননি।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...