‎ডিউটি শেষে ফেরার পথে হামলা, আহত ব্যাংক নৈশপ্রহরী ‎

Date:

spot_img

পটুয়াখালী জেলা প্রতিনিধি

পটুয়াখালীর দুমকিতে ডাচ্-বাংলা ব্যাংকের নৈশপ্রহরী মো. কালাম সরদারকে পথরোধ করে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে।

‎পূর্বের জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় রিমন রায়হান নামে একজনকে আটক করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে আইনগত প্রক্রিয়া চলছে।

‎গত সোমবার (১০ আগস্ট) রাতে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ব্র্যাক এনজিও কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

‎থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, মো. কালাম সরদার ডাচ্-বাংলা ব্যাংকে নৈশপ্রহরীর দায়িত্ব পালন শেষে বাড়ির উদ্দেশে রওনা হন। পথে শ্রীরামপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ব্র্যাক এনজিওর সামনে পৌঁছালে রিমন রায়হান, কামরুল হাসানসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জন তার পথরোধ করেন।

‎এ সময় পূর্বের জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে তাদের সঙ্গে কালাম সরদারের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে অভিযুক্তরা তাকে মারধর শুরু করেন। এতে কালাম সরদার আহত হয়ে মাটিতে পড়ে যান। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

‎ঘটনার পর আহত কালাম সরদারের মেয়ে তানিয়া আক্তার বাদী হয়ে দুমকি থানায় একটি এজাহার দায়ের করেন। এজাহারে রিমন রায়হান ও কামরুল হাসানসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করা হয়েছে।

‎এ বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, ‘ঘটনায় আহত ব্যক্তির মেয়ে বাদী হয়ে থানায় একটি এজাহার দায়ের করেছেন। এজাহারভুক্ত ১ নং আসামি রিমন রায়হানকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান রয়েছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...